কুষ্টিয়ায় প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো পল্লি চিকিৎসকের
কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকারের চাপায় দীলিপ ভৌমিক (৫৫) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীলিপ ভৌমিক উপজেলার বেতবাড়িয়া গ্রামে মৃত ঋষি ভৌমিকের ছেলে। আরও পড়ুন চুয়াডাঙ্গা / মডেল মসজিদে ‘কোরআন শিক্ষা কর্মসূচি’ ঘিরে বিএনপি-জামায়াত উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পথচারী পল্লি চিকিৎসক দীলিপ ভৌমিক, পাখি ভ্যানের যাত্রী মো. ইকবাল কাজী (৩৫) ও মো. সাইদুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরও পড়ুন বিএসবি গ্লোবাল চেয়ারম্যান খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ খোকসা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ভূমি অফিসের সামনে প্রাইভেটকার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। ঊর
কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকারের চাপায় দীলিপ ভৌমিক (৫৫) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীলিপ ভৌমিক উপজেলার বেতবাড়িয়া গ্রামে মৃত ঋষি ভৌমিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পথচারী পল্লি চিকিৎসক দীলিপ ভৌমিক, পাখি ভ্যানের যাত্রী মো. ইকবাল কাজী (৩৫) ও মো. সাইদুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খোকসা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ভূমি অফিসের সামনে প্রাইভেটকার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ মামলা করেননি। মামলা হলে ঘাতক প্রাইভেটকার ও চালককে শনাক্তে তদন্ত করা হবে।
আল-মামুন সাগর/কেএসআর
What's Your Reaction?

