কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মুজাহিদ জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলি প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ঘোষণা দেওয়া হয়।     প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এনসিপির ড. আতিক মুজাহিদ ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন। তবে ড. আতিক মুজাহিদ তার ফেসবুক পেজে দাবি করেছেন, তিনি ১৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার সাথে তার যোগাযোগ চলছে।  জানা গেছে, ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের মধ্যে ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর মিলে তিন উপজেলার ২০৫টি কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মুজাহিদ জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলি প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ঘোষণা দেওয়া হয়।    

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এনসিপির ড. আতিক মুজাহিদ ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন।

তবে ড. আতিক মুজাহিদ তার ফেসবুক পেজে দাবি করেছেন, তিনি ১৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার সাথে তার যোগাযোগ চলছে। 

জানা গেছে, ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের মধ্যে ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর মিলে তিন উপজেলার ২০৫টি কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow