কুড়িগ্রামে নিজ ঘরেই আগুন দিল যুবক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ ঘরেই আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। শামীম একই গ্রামের মৃত আনোয়ারের (বিডিআর) ছেলে এবং দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত বলে জনা গেছে। স্থানীয়রা জানান, শামীম নিজেই তার ঘরে আগুন লাগানোর পর দেশীয় অস্ত্র (ছুরি ও শাবল) হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকানোর চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি। পরবর্তীতে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

কুড়িগ্রামে নিজ ঘরেই আগুন দিল যুবক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ ঘরেই আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। শামীম একই গ্রামের মৃত আনোয়ারের (বিডিআর) ছেলে এবং দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত বলে জনা গেছে।

স্থানীয়রা জানান, শামীম নিজেই তার ঘরে আগুন লাগানোর পর দেশীয় অস্ত্র (ছুরি ও শাবল) হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকানোর চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি।

পরবর্তীতে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow