কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে একটি মৃত বিরল প্রজাতির সামুদ্রিক ফাইলফিশ (Filefish) ভেসে এসেছে। রোববার (১৯ জুলাই) বিকেলে চর গঙ্গামতি সমুদ্রসৈকতে মাছটি দেখতে পান কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য জলিল। পরে তিনি সংগঠনের অন্য সদস্যদের বিষয়টি জানান। জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় গেলে সমুদ্রতীরে বালুর ওপর অদ্ভুত আকৃতির মাছটি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের পানিতে মাছটি ভেসে এসেছে। কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, মাছটি সম্ভবত রাতের জোয়ারে ভেসে এসেছে। আমাদের এলাকায় এ ধরনের মাছ আগে দেখিনি। খবর ছড়িয়ে পড়লে অনেক পর্যটক ও স্থানীয় মানুষ মাছটি দেখতে ভিড় করেন। এ বিষয়ে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ফাইলফিশ (Filefish) মূলত সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একটি মাছ। এদের দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার এবং চামড়া শক্ত ও রুক্ষ হওয়ায় ইংরেজিতে এদের Filefish বলা হয়। তিনি আরও জানান, এ ম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে একটি মৃত বিরল প্রজাতির সামুদ্রিক ফাইলফিশ (Filefish) ভেসে এসেছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে চর গঙ্গামতি সমুদ্রসৈকতে মাছটি দেখতে পান কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য জলিল। পরে তিনি সংগঠনের অন্য সদস্যদের বিষয়টি জানান।
জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় গেলে সমুদ্রতীরে বালুর ওপর অদ্ভুত আকৃতির মাছটি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের পানিতে মাছটি ভেসে এসেছে।
কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, মাছটি সম্ভবত রাতের জোয়ারে ভেসে এসেছে। আমাদের এলাকায় এ ধরনের মাছ আগে দেখিনি। খবর ছড়িয়ে পড়লে অনেক পর্যটক ও স্থানীয় মানুষ মাছটি দেখতে ভিড় করেন।
এ বিষয়ে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ফাইলফিশ (Filefish) মূলত সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একটি মাছ। এদের দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার এবং চামড়া শক্ত ও রুক্ষ হওয়ায় ইংরেজিতে এদের Filefish বলা হয়।
তিনি আরও জানান, এ মাছ সাধারণত শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক এবং অন্যান্য তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলেও এদের বিচরণ রয়েছে এবং মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। তবে উপকূলে মৃত অবস্থায় ভেসে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কুয়াকাটা উপকূলে বিরল প্রজাতির বিভিন্ন সামুদ্রিক প্রাণী ভেসে আসা বা ধরা পড়ার ঘটনা বাড়ছে। এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?