কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় কামরুল হাসান মিঠু নামের কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত কামরুল হাসান মিঠু উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি করিসা দুর্গাপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কামরুল হাসান মিঠু (৪০) তার জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের সাদ্দামের পেঁয়াজ ক্ষেতে চলে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাদ্দাম কৃষি কাজে ব্যবহৃত কোদাল দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের অভিযোগ তুলে কামরুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু

কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় কামরুল হাসান মিঠু নামের কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত কামরুল হাসান মিঠু উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি করিসা দুর্গাপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কামরুল হাসান মিঠু (৪০) তার জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের সাদ্দামের পেঁয়াজ ক্ষেতে চলে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাদ্দাম কৃষি কাজে ব্যবহৃত কোদাল দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের অভিযোগ তুলে কামরুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়েছে।  তিনি আরও বলেন, এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow