কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার
রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা। জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকার কথা বলেন তিনি। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে। ২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সমীর চন্দ। সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়। নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি সরকারের সময়েও তা অব্যাহত রয়েছে। কার্যক্রমে নিষিদ্ধ থাকা দলটির যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বেশির ভাগকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। কারো কারো বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও অভিযোগ এনে মামলা দেওয়া হচ্ছে।
রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকার কথা বলেন তিনি।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে।
২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সমীর চন্দ। সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়। নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি সরকারের সময়েও তা অব্যাহত রয়েছে।
কার্যক্রমে নিষিদ্ধ থাকা দলটির যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বেশির ভাগকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। কারো কারো বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও অভিযোগ এনে মামলা দেওয়া হচ্ছে।
What's Your Reaction?