কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা নেই, সংসদে কৃষিমন্ত্রী 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সারাদেশে কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। তবে সরকার নিয়মিত সারে ভর্তুকি দিচ্ছে।  মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা না থাকলেও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চলতি অর্থবছরে ২৬ লাখ টন ইউরিয়া, ৯ লাখ ৫০ হাজার টন টিএসপি, ১০ লাখ ৫০ হাজার টন এমওপি, ১৬ লাখ ৮৫ হাজার টন ডিএপি সার ভর্তুকি মূল্যে দেওয়া হচ্ছে।   আরও পড়ুনএখনই বড় পরিবর্তন নয়, জ্বালানি সাশ্রয়েই জোর সরকারের তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি  মন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে যে পরিমাণে ইউরিয়া সার আছে তা জুন-জুলাই পর্যন্ত চলবে। আমাদের মেইন ইউরিয়া সার কাতার-সৌদি আরব থেকে আসে। আমরা দ্রুত সময়ে যুদ্ধের মধ্যেও সার আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। সারের জাহাজের সমস্যা হবে না। বাড়তি সারগুলো বেসরকারি খাতে কিনবো। কৃষি কার্ড বিতরণ প্রসঙ্গে আমিন উর রশীদ বলেন, আমরা এই মুহূর

কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা নেই, সংসদে কৃষিমন্ত্রী 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সারাদেশে কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। তবে সরকার নিয়মিত সারে ভর্তুকি দিচ্ছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, বিনামূল্যে সার দেওয়ার পরিকল্পনা না থাকলেও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চলতি অর্থবছরে ২৬ লাখ টন ইউরিয়া, ৯ লাখ ৫০ হাজার টন টিএসপি, ১০ লাখ ৫০ হাজার টন এমওপি, ১৬ লাখ ৮৫ হাজার টন ডিএপি সার ভর্তুকি মূল্যে দেওয়া হচ্ছে।  

আরও পড়ুন
এখনই বড় পরিবর্তন নয়, জ্বালানি সাশ্রয়েই জোর সরকারের 
তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি 

মন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে যে পরিমাণে ইউরিয়া সার আছে তা জুন-জুলাই পর্যন্ত চলবে। আমাদের মেইন ইউরিয়া সার কাতার-সৌদি আরব থেকে আসে। আমরা দ্রুত সময়ে যুদ্ধের মধ্যেও সার আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। সারের জাহাজের সমস্যা হবে না। বাড়তি সারগুলো বেসরকারি খাতে কিনবো।

কৃষি কার্ড বিতরণ প্রসঙ্গে আমিন উর রশীদ বলেন, আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে ১০ উপজেলার ১০টি ইউনিয়নের ১১টি ব্লকে আমরা কৃষি কার্ড বিতরণ শুরু করেছি। আমরা এটা শুরু করেছি, পর্যায়ক্রমে সারাদেশে শুরু করবো। কৃষির অনেক তথ্য এই কৃষি কার্ডের ভেতরে আসবে। উৎপাদন, বিক্রি সবকিছুই এর ভেতরে থাকবে। পর্যায়ক্রমে এটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বিতরণ করবো।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow