কৃষি-গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কৃষকদের কৃষিকাজে সহায়তা জন্য কোনো প্রকল্প নেওয়া হয়েছে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুরী ও বড়লেখা উপজেলার কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য বিশেষ কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ১০ হাজার কোটি টাকার ও উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও পড়ুন তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ মন্ত্রী জানান, সরকার এরই মধ্যে ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋণ মওকুফ করে এ বাবদ এক হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে মৌলভীবাজার জেলাসহ সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারের জুরী ও বড়লেখা উপজেলায়

কৃষি-গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কৃষকদের কৃষিকাজে সহায়তা জন্য কোনো প্রকল্প নেওয়া হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুরী ও বড়লেখা উপজেলার কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য বিশেষ কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ১০ হাজার কোটি টাকার ও উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকার এরই মধ্যে ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋণ মওকুফ করে এ বাবদ এক হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে মৌলভীবাজার জেলাসহ সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারের জুরী ও বড়লেখা উপজেলায় যথাক্রমে ছয় কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা ও ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow