কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের

সপ্তাহের ব্যবধানে বরিশালে সব ধরনের সবজির দাম ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে তেজ কমেনি কাঁচামরিচের। পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। সোমবার (২ মার্চ) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ রমজানের শুরু থেকে ১২০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে। যা খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। রমজানের ১২ দিন পরেও কাঁচামরিচ ১১০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। এর মধ্যে সিম গত সপ্তাহে ৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা, ফুলকপি গত সপ্তাহে ১৫-২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১২-১৫ টাকা, বাঁধাকপি গত সপ্তাহে ৮-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৭-৮ টাকা, শসা গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫-৩০ টাকা, করলা গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, পেঁপে গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫- টাকা, লাউ

কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের

সপ্তাহের ব্যবধানে বরিশালে সব ধরনের সবজির দাম ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে তেজ কমেনি কাঁচামরিচের। পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।

সোমবার (২ মার্চ) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ রমজানের শুরু থেকে ১২০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে। যা খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। রমজানের ১২ দিন পরেও কাঁচামরিচ ১১০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। এর মধ্যে সিম গত সপ্তাহে ৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা, ফুলকপি গত সপ্তাহে ১৫-২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১২-১৫ টাকা, বাঁধাকপি গত সপ্তাহে ৮-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৭-৮ টাকা, শসা গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫-৩০ টাকা, করলা গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, পেঁপে গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫- টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো গত সপ্তাহে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচকলা ১২-১৪ টাকা ও লেবু গত সপ্তাহে ৮০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ১৬০-১৮০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, সিম ৫০-৫৫ টাকা, শসা ৫০-৫৫ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ৫০-৬০ টাকা হালি বিক্রি হচ্ছে।

কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জাগো নিউজকে জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও কমেছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।

শাওন খান/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow