কেন শাহরুখকে নিয়ে সিনেমা বানাননি ডেভিড ধাওয়ান?
বলিউড নির্মাতা ডেভিড ধাওয়ানের দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা গোবিন্দ মানেই ছিল বক্স অফিস সাফল্য, আর সালমান-সঞ্জয়দের নিয়ে তিনি তৈরি করেছেন একের পর এক কালজয়ী সব সিনেমা। কিন্তু বি-টাউনের অলিগলিতে বছরের পর বছর ধরে একটি প্রশ্ন শোনা যেত, সবাইকে নিয়ে কাজ করলেও কেন ডেভিডের ক্যামেরার সামনে কখনো দাঁড়াননি বলিউড বাদশাহ শাহরুখ খান? অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে সেই লুকানো সত্য প্রকাশ্যে আনলেন স্বয়ং নির্মাতা, যা শুনে রীতিমতো চমকে উঠেছে ভক্তকুল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি তার ছেলে বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় এসে এই বিষয়ে কথা বলেছেন ডেভিড ধাওয়ান। ডেভিড ধাওয়ান জানান, শাহরুখের সাথে কাজ করার পরিকল্পনা যে ছিল না, তা নয়। একটি সময়ে তারা একসঙ্গে কাজ করার কথা ভেবেছিলেন। কিন্তু সেই সময় ডেভিড ধাওয়ান কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতেন, সবসময় তার হাতে দুটি করে সিনেমার শুটিং চলত। সময়ের এই অমিল আর ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি। তিনি আরও জানান, কোনো নির্দিষ্ট অভিনেতার সাথে কাজ করবেন এমন জেদ তার ছিল না, বরং যাদের সাথে ব্যাটে-বলে
বলিউড নির্মাতা ডেভিড ধাওয়ানের দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা গোবিন্দ মানেই ছিল বক্স অফিস সাফল্য, আর সালমান-সঞ্জয়দের নিয়ে তিনি তৈরি করেছেন একের পর এক কালজয়ী সব সিনেমা। কিন্তু বি-টাউনের অলিগলিতে বছরের পর বছর ধরে একটি প্রশ্ন শোনা যেত, সবাইকে নিয়ে কাজ করলেও কেন ডেভিডের ক্যামেরার সামনে কখনো দাঁড়াননি বলিউড বাদশাহ শাহরুখ খান? অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে সেই লুকানো সত্য প্রকাশ্যে আনলেন স্বয়ং নির্মাতা, যা শুনে রীতিমতো চমকে উঠেছে ভক্তকুল।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি তার ছেলে বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় এসে এই বিষয়ে কথা বলেছেন ডেভিড ধাওয়ান।
ডেভিড ধাওয়ান জানান, শাহরুখের সাথে কাজ করার পরিকল্পনা যে ছিল না, তা নয়। একটি সময়ে তারা একসঙ্গে কাজ করার কথা ভেবেছিলেন।
কিন্তু সেই সময় ডেভিড ধাওয়ান কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতেন, সবসময় তার হাতে দুটি করে সিনেমার শুটিং চলত। সময়ের এই অমিল আর ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি।
তিনি আরও জানান, কোনো নির্দিষ্ট অভিনেতার সাথে কাজ করবেন এমন জেদ তার ছিল না, বরং যাদের সাথে ব্যাটে-বলে মিলেছে তাদের সাথেই কাজ করে গেছেন।
বর্তমানে ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। টিজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ছোট শিশুকে দেখানো হয়েছে যা দর্শকদের একাংশ এই বিষয়টি পছন্দ করেননি। এই সমালোচনার জবাবে ডেভিড ধাওয়ান বলেন, পুরো সিনেমায় কোনো এআই নেই। আমরা কেবল নতুন কিছু করার চেষ্টা থেকে টিজারে এটি ব্যবহার করেছি। এটি কেবল একটি টিজার, মূল সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা।
রমেশ তৌরানি প্রযোজিত এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়েকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনীশ পল, চাঙ্কি পান্ডে ও জিমি শেরগিল। আগামী ২২শে মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
What's Your Reaction?