কেনা হচ্ছে এক কোটি বি-টুইল বস্তা, ব্যয় ১২৬ কোটি টাকা

গুণগত মান ঠিক রেখে খাদ্যশস্য খামালজাত করার লক্ষ্যে ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইট বি-টুইল বস্তা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার ৪০০ টাকা। বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার ৪০০ টাকা ব্যয় এই বস্তা কেনার অনুমোদন দিয়েছে। জানা গেছে, খাদ্যশস্য খামালজাতকরণ এবং এর গুণগত মান বজায় রেখে সঠিকভাবে সংরক্ষণের জন্য এক কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার লক্ষ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬১৬টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠানের ৫৩০টি দরপত্র রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে ১৬টি রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি পিস

কেনা হচ্ছে এক কোটি বি-টুইল বস্তা, ব্যয় ১২৬ কোটি টাকা

গুণগত মান ঠিক রেখে খাদ্যশস্য খামালজাত করার লক্ষ্যে ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইট বি-টুইল বস্তা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার ৪০০ টাকা।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার ৪০০ টাকা ব্যয় এই বস্তা কেনার অনুমোদন দিয়েছে।

জানা গেছে, খাদ্যশস্য খামালজাতকরণ এবং এর গুণগত মান বজায় রেখে সঠিকভাবে সংরক্ষণের জন্য এক কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার লক্ষ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬১৬টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠানের ৫৩০টি দরপত্র রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে ১৬টি রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি পিস নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি পিস বস্তার গড় মূল্য ১২৬ টাকা ২৫ পয়সা।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow