কেরানীগঞ্জে বহুতল বাস টার্মিনাল-গাবতলীতে কাঁচাবাজারের স্থান পরিদর্শন 

ঢাকার কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের পরিদর্শন দল। রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই ) সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজার প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করে। আরও পড়ুন চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ ব

কেরানীগঞ্জে বহুতল বাস টার্মিনাল-গাবতলীতে কাঁচাবাজারের স্থান পরিদর্শন 

ঢাকার কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেছে উচ্চপর্যায়ের পরিদর্শন দল। রাজধানীর যানজট নিরসন, গণপরিবহণ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই ) সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজার প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল কাসেম প্রমুখ।

এসময় প্রতিনিধিরা স্থানটির যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপস্থিত সব কর্মকর্তা ও প্রতিনিধি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নের স্বার্থে ওই স্থানে আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন।

পরবর্তীতে পরিদর্শন দল রাজধানীর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

স্থান পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়।

টিটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow