কোথায় আছেন মোজতবা খামেনি?

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাথ। আল হাদাথের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করে আসছেন। ইসরায়েলি সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো বাস্তবে লিখছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমদ বাহিদি এবং বাহিনীটির অন্য সদস্যরা। এছাড়া ওই সূত্রের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিভাজন গভীর আকার ধারণ করেছে এবং তা আইআরজিসির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সূত্র আরও দাবি করেছে, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তবুও যুক্তরাষ্ট্র চায় না যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান হামলায় অংশগ্রহণ করুক। তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোথায় আছেন মোজতবা খামেনি?

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাথ।

আল হাদাথের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করে আসছেন।

ইসরায়েলি সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো বাস্তবে লিখছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমদ বাহিদি এবং বাহিনীটির অন্য সদস্যরা।

এছাড়া ওই সূত্রের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিভাজন গভীর আকার ধারণ করেছে এবং তা আইআরজিসির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

একই সূত্র আরও দাবি করেছে, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তবুও যুক্তরাষ্ট্র চায় না যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান হামলায় অংশগ্রহণ করুক।

তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow