কোন আইনগত ভিত্তিতে চসিক মেয়রের দায়িত্বে ডা. শাহাদাত

কোন আইনগত ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের দায়িত্বে ডা. শাহাদাত হোসেন সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চসিকের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। এর পাশাপাশি চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় তিনি চসিকের বাজেট নিয়ে তার এসব দাবি জানান তিনি। হেলালী বলেন, একটি সিটি করপোরেশনের বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি নগর উন্নয়নের রূপরেখা ও নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন। কিন্তু ঘোষিত বাজেটে সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি। তিনি দাবি করেন, বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদকাল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে বলে জনমনে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় তিনি কোন আইনগত ভিত্তিতে দায়িত্ব পালন করছেন এবং কীভাবে নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের এখতিয়ার পেলেন, সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। অধ্যক্ষ হেলালী বলেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, পরিবেশবিদসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কার্যকর পরামর্শ ছাড়াই বা

কোন আইনগত ভিত্তিতে চসিক মেয়রের দায়িত্বে ডা. শাহাদাত

কোন আইনগত ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের দায়িত্বে ডা. শাহাদাত হোসেন সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চসিকের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। এর পাশাপাশি চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় তিনি চসিকের বাজেট নিয়ে তার এসব দাবি জানান তিনি।

হেলালী বলেন, একটি সিটি করপোরেশনের বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি নগর উন্নয়নের রূপরেখা ও নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন। কিন্তু ঘোষিত বাজেটে সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি।

তিনি দাবি করেন, বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদকাল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে বলে জনমনে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় তিনি কোন আইনগত ভিত্তিতে দায়িত্ব পালন করছেন এবং কীভাবে নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের এখতিয়ার পেলেন, সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

অধ্যক্ষ হেলালী বলেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, পরিবেশবিদসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কার্যকর পরামর্শ ছাড়াই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে তাদের ধারণা। অংশীজনের মতামতের ভিত্তিতে প্রণীত বাজেটই নগরের বাস্তব চাহিদা পূরণে কার্যকর হতে পারে।

তিনি আরও বলেন, চসিকের ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হবে। এতে প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন ও তদারকিতে অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে।

আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য কার্যকর সিটি গভর্ন্যান্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে হেলালী বলেন, ঘোষিত বাজেটে প্রশাসনিক সংস্কার, ডিজিটাল গভর্ন্যান্স, নাগরিক অংশগ্রহণ ও সেবার মানোন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেই।

তিনি অভিযোগ করেন, অতীত সরকারের সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল হয়েছে। নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য সংস্থার মাধ্যমে মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে চসিক তার স্বাভাবিক ভূমিকা থেকে সরে গেছে।

বাজেট পুনর্বিবেচনা করে নগরবাসীর মতামত, বিশেষজ্ঞদের সুপারিশ এবং অংশীজনের পরামর্শের ভিত্তিতে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি।

সভায় নগর জামায়াতের মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, এ বি এম ইমরান, মাইনউদ্দিন, জাহাঙ্গীর আলম ও আসিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow