কোরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদ্রাসা : ধর্মমন্ত্রী
দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে। মঙ্গলবার (৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন কায়কোবাদ বলেন, আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবে, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কওমি মাদ্রাসার ছাত্রদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইনাল রাউন্ড শেষে সেরা ১০ জন তেলাওয়াতকারীর হাতে পুরস
দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি বলেন, কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার (৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন কায়কোবাদ বলেন, আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবে, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।
কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কওমি মাদ্রাসার ছাত্রদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইনাল রাউন্ড শেষে সেরা ১০ জন তেলাওয়াতকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
What's Your Reaction?