কোরবানির আগেই চামড়া শিল্প নগরীর সব সমস্যা দূর করুন

কোরবানির আগেই সাভারের চামড়া শিল্প নগরীর সব সমস্যা দূর করতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। শনিবার (০৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘প্রতিবছর কোরবানির সময়ে চামড়ার দাম নিয়ে হাহাকার তৈরি হয়। কোরবানির চামড়া সরাসরি গরিবের হক। বাংলাদেশের সংস্কৃতিতে কোরবানির চামড়া মাদ্রাসাগুলোর মাধ্যমে এতিমদের পড়াশোনা ও ভরণপোষণে ব্যয় হয়। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীর নানা সমস্যা বিশেষ করে সিইটিপির সমস্যায় বিশ্ববাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না। এতে একদিকে যেমন দেশের সম্পদ নষ্ট হয়, বৈদেশিক মুদ্রার আয় কমে, অন্যদিকে এতিমদের লেখাপড়া ও ভরণপোষণে টানাপোড়েন তৈরি হয়।’ ‘তাই সরকারকে বলব, কোরবানির আগেই সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ সকল সমস্যা দূর করুন। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করুন। এবার কোরবানির চামড়া যেনো নষ্ট না হয় নয়, গরিবের হক যেনো নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘চামড়া আমাদের রপ্তানিখাতের একটি গুরুত্বপূর্

কোরবানির আগেই চামড়া শিল্প নগরীর সব সমস্যা দূর করুন

কোরবানির আগেই সাভারের চামড়া শিল্প নগরীর সব সমস্যা দূর করতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

শনিবার (০৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘প্রতিবছর কোরবানির সময়ে চামড়ার দাম নিয়ে হাহাকার তৈরি হয়। কোরবানির চামড়া সরাসরি গরিবের হক। বাংলাদেশের সংস্কৃতিতে কোরবানির চামড়া মাদ্রাসাগুলোর মাধ্যমে এতিমদের পড়াশোনা ও ভরণপোষণে ব্যয় হয়। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীর নানা সমস্যা বিশেষ করে সিইটিপির সমস্যায় বিশ্ববাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না। এতে একদিকে যেমন দেশের সম্পদ নষ্ট হয়, বৈদেশিক মুদ্রার আয় কমে, অন্যদিকে এতিমদের লেখাপড়া ও ভরণপোষণে টানাপোড়েন তৈরি হয়।’

‘তাই সরকারকে বলব, কোরবানির আগেই সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ সকল সমস্যা দূর করুন। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করুন। এবার কোরবানির চামড়া যেনো নষ্ট না হয় নয়, গরিবের হক যেনো নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চামড়া আমাদের রপ্তানিখাতের একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতে পরিবেশগত নানা বিষয়ে আন্তর্জাতিক শর্ত পূরণ না করলে বিশ্ববাজারে দাম পাওয়া যায় না। বিষয়গুলো সবাই জানে। তারপরেও এই বিষয়ে বিগত সরকারের উদাসিনতা ও অবহেলার কারণ আমরা জানি না। অন্যকারো স্বার্থ রক্ষায় দেশের চামড়াখাতকে ধ্বসিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা থাকলেও থাকতে পারে। আমরা বর্তমান সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। চামড়াশিল্পকে ধ্বংশ হতে দেওয়া যাবে না। এতিমের হক নষ্ট হতে দেওয়া যাবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow