কোরবানির পশু ঘিরে জমে উঠেছে গো-খাদ্যের বেচাকেনা

আর মাত্র একদিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবের প্রধান অনুষঙ্গ কোরবানি। এরই মধ্যে অনেকেই পশু কিনেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর পাশাপাশি হাটের আশপাশে গড়ে উঠেছে পশুখাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার। শুধু হাটকেন্দ্রিক নয়, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে বসেছে এসব অস্থায়ী দোকান। মৌসুমি ব্যবসায়ীরা খড়, ঘাস, ভূসিসহ নানা ধরনের পশুখাদ্য সাজিয়ে রাস্তার ধারে বা ভ্যানগাড়িতে সাজিয়ে বসে, দাঁড়িয়ে বিক্রি করছেন। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাওরানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ নগরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি আঁটি কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, প্রতি আঁটি খড় ২০ থেকে ২৫ টাকা, গমের ভূসির কেজি মানভেদে ৫০ থেকে ৮০ টাকা, ছোলার ভূসি ১০০ টাকা, খেসারি ৮০ টাকা ও কলাই ভূসি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রির জন্য সাজিয়ে রাখা গো-খাদ্য/ছবি: জাগো নিউজ খৈল ৬০ থেকে ৭০ টাকা, কুঁড়া ৩০-৪০ টাকা এবং কাঁঠালপাতার আঁটি ৩০-৩৫ এবং বড় আঁটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বস্তা ভর্তি কাঁঠালপাতা বিক্রি হচ্ছে ১৫০ থেক

কোরবানির পশু ঘিরে জমে উঠেছে গো-খাদ্যের বেচাকেনা

আর মাত্র একদিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবের প্রধান অনুষঙ্গ কোরবানি। এরই মধ্যে অনেকেই পশু কিনেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর পাশাপাশি হাটের আশপাশে গড়ে উঠেছে পশুখাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার।

শুধু হাটকেন্দ্রিক নয়, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে বসেছে এসব অস্থায়ী দোকান। মৌসুমি ব্যবসায়ীরা খড়, ঘাস, ভূসিসহ নানা ধরনের পশুখাদ্য সাজিয়ে রাস্তার ধারে বা ভ্যানগাড়িতে সাজিয়ে বসে, দাঁড়িয়ে বিক্রি করছেন।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাওরানবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ নগরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি আঁটি কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, প্রতি আঁটি খড় ২০ থেকে ২৫ টাকা, গমের ভূসির কেজি মানভেদে ৫০ থেকে ৮০ টাকা, ছোলার ভূসি ১০০ টাকা, খেসারি ৮০ টাকা ও কলাই ভূসি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

jagonews24বিক্রির জন্য সাজিয়ে রাখা গো-খাদ্য/ছবি: জাগো নিউজ

খৈল ৬০ থেকে ৭০ টাকা, কুঁড়া ৩০-৪০ টাকা এবং কাঁঠালপাতার আঁটি ৩০-৩৫ এবং বড় আঁটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বস্তা ভর্তি কাঁঠালপাতা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। রংবেরঙের মালা ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, সোমবার (২৫ মে) সকাল থেকে পশুর এসব খাবার বিক্রি করছেন তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে কাওরান বাজারের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গো-খাদ্যের মৌসুমি ব্যবসায়ী হিসেবে বেচাকেনা করছেন।

এফএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow