কোহলির রেকর্ড ভেঙে সবার উপরে এখন ফারহান
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন নতুন মালিকের দখলে। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান এবারের ২০২৬ আসরে গড়েছেন ইতিহাস, মোট ৩৮৩ রান করে ভেঙে দিয়েছেন আগের সব রেকর্ড। বিরাট কোহলির অধীনে ছিল এতদিন এই রেকর্ড। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ফারহান। তার ব্যাট থেকে আসে ১০০ রান, যা তাকে নিয়ে যায় ৩৮৩ রানের মাইলফলকে। ৩৮৩ এখন এক আসরে একজন ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। আগে ছিল ৩১৯ রান, কিন্তু ফারহানের আজকের ইনিংসের পর সেটি রীতিমতো আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। আগে এই রেকর্ড ছিল কোহলির। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি করেছিলেন ৩১৯ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেই ষষ্ঠ ওভারে কোহলিকে টপকে যান ফারহান। একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রান : ১। ৩৮৩ - সাহিবজাদা ফারহান (২০২৬) ২। ৩১৯- বিরাট কোহলি (২০১৪) ৩। ৩১৭- তিলাকরত্নে দিলশান (২০০৯) ৪। ৩০৩- বাবর আজম (২০২১) ৫। ৩০২- মাহেলা জয়াবর্ধনে (২০১০) ফারহানের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তার সংগ্রহ করেছেন ৮ উইকেটে ২১২ রান। ওপেনার ফখর জামানের ব্যাট
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন নতুন মালিকের দখলে। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান এবারের ২০২৬ আসরে গড়েছেন ইতিহাস, মোট ৩৮৩ রান করে ভেঙে দিয়েছেন আগের সব রেকর্ড। বিরাট কোহলির অধীনে ছিল এতদিন এই রেকর্ড।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ফারহান। তার ব্যাট থেকে আসে ১০০ রান, যা তাকে নিয়ে যায় ৩৮৩ রানের মাইলফলকে। ৩৮৩ এখন এক আসরে একজন ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। আগে ছিল ৩১৯ রান, কিন্তু ফারহানের আজকের ইনিংসের পর সেটি রীতিমতো আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে।
আগে এই রেকর্ড ছিল কোহলির। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি করেছিলেন ৩১৯ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেই ষষ্ঠ ওভারে কোহলিকে টপকে যান ফারহান।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রান :
১। ৩৮৩ - সাহিবজাদা ফারহান (২০২৬)
২। ৩১৯- বিরাট কোহলি (২০১৪)
৩। ৩১৭- তিলাকরত্নে দিলশান (২০০৯)
৪। ৩০৩- বাবর আজম (২০২১)
৫। ৩০২- মাহেলা জয়াবর্ধনে (২০১০)
ফারহানের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তার সংগ্রহ করেছেন ৮ উইকেটে ২১২ রান। ওপেনার ফখর জামানের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৮৪ রান।
What's Your Reaction?