ক্যাম্পাস থেকে আদালতপাড়া, একসাথে দুই বন্ধুর স্বপ্নজয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম দিন ১৭৫ একরের বিশাল, অচেনা ক্যাম্পাস আর নতুন মুখের ভিড়। সেই ভিড়েই প্রথম পরিচয় হয়েছিল হাসানুর রহমান ও রাফিউল আলম রাফির। আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই পরিচয় যে কেবল বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং পেশাজীবনের সাফল্যের পথেও পাশাপাশি হাঁটাবে—সেটা হয়তো সেদিন তারা নিজেরাও ভাবেননি।
What's Your Reaction?
