ক্যাম্পাসে পশু কোরবানি নিয়ে জবি প্রশাসনের নির্দেশনা

আসন্ন ঈদুল আজহায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে গবাদিপশু কোরবানি সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।   বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। আরও পড়ুনশ্রেণিকক্ষে ‘অন্তরঙ্গ’ টিকটকের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার ‘সমন্বয়ক কও, শিবির কও, প্রেসিডেন্ট-সেক্রেটারি কও সব জায়গায় যাবে’  নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা গবাদিপশু কোরবানি করবেন তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে গবাদিপশু জবাই করবেন।   তবে বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে জবি প্রশাসন কিছুটা নমনীয়তাও দেখিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাইরে জবাই করা গবাদিপশুর মাংস কাটাকাটি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজনে ক্যাম্পাসের অভ্যন্তরে সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। টিএইচকিউ/কেএসআর

ক্যাম্পাসে পশু কোরবানি নিয়ে জবি প্রশাসনের নির্দেশনা

আসন্ন ঈদুল আজহায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে গবাদিপশু কোরবানি সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।  

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন
শ্রেণিকক্ষে ‘অন্তরঙ্গ’ টিকটকের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার 
‘সমন্বয়ক কও, শিবির কও, প্রেসিডেন্ট-সেক্রেটারি কও সব জায়গায় যাবে’ 

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা গবাদিপশু কোরবানি করবেন তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে গবাদিপশু জবাই করবেন।  

তবে বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে জবি প্রশাসন কিছুটা নমনীয়তাও দেখিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাইরে জবাই করা গবাদিপশুর মাংস কাটাকাটি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজনে ক্যাম্পাসের অভ্যন্তরে সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

টিএইচকিউ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow