ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগে রমজানজুড়ে ইফতার বিতরণ কর্মসূচি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে রমজানজুড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হবে।   শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীতে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। তারা স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। জানা গেছে, পুরো রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। আয়োজকরা বলেন, রমাদানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগে রমজানজুড়ে ইফতার বিতরণ কর্মসূচি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে রমজানজুড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হবে।  

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীতে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। তারা স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

জানা গেছে, পুরো রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। আয়োজকরা বলেন, রমাদানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow