মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি সম্পন্ন
মানবসেবা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)। গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং আলহাজ সৈয়দুল হক ট্রাস্টের ব্যবস্থাপনায় চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সর্বমোট ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও চরণদ্বীপ দায়রা শাখা। সংশ্লিষ্টরা জানান, সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় ব্যবহৃত হবে। আসন্ন রমজানে দেশে রক্তের সংকট মোকাবিলায় গত এক মাসে মোট ১৭৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খান অ্যাগ্
মানবসেবা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)। গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ আয়োজন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং আলহাজ সৈয়দুল হক ট্রাস্টের ব্যবস্থাপনায় চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সর্বমোট ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও চরণদ্বীপ দায়রা শাখা।
সংশ্লিষ্টরা জানান, সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় ব্যবহৃত হবে। আসন্ন রমজানে দেশে রক্তের সংকট মোকাবিলায় গত এক মাসে মোট ১৭৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খান অ্যাগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সৈয়দুল হক খান, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মুহাম্মদ মিসবাহ উদ্দীন, সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলার দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, বোয়ালখালী উপজেলার জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের জাবেদসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যরা।
প্রধান অতিথি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, মানবকল্যাণ অন্যতম ইবাদত; মানুষের দুঃখ লাঘবের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। গাউছুল আজম মাইজভাণ্ডারীর মানবকল্যাণের শিক্ষা সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগের চর্চা জাগ্রত করে। তার আদর্শ মানুষকে মানুষ হয়ে ওঠার, মানবতার কল্যাণে আত্মনিয়োগের এবং সমাজে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানায়।
What's Your Reaction?