ক্লুলেস হত্যাসহ ১৮ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনীতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা এবং অস্ত্র আইনসহ ১৮টি মামলা রয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে লিটন মাতুব্বর নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন মাতুব্বর (৪৬) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আকনকান্দা গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে। বরিশাল র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ এপ্রিল দুপুর ১টার দিকে মাদারীপুরের কালকিনীর কালাই সরদারের চর এলাকার আম বাগানের পাশে স্তুপ করা ঘাসের মধ্যে থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে লিটন মাতুব্বরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পান তদন্তকারী কর্মকর্তা। এজন্য তাকে গ্রেপ্তার করতে বরিশাল র্যাব-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠায় থানা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুরের কালকিনীতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা এবং অস্ত্র আইনসহ ১৮টি মামলা রয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে লিটন মাতুব্বর নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন মাতুব্বর (৪৬) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আকনকান্দা গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে।
বরিশাল র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ এপ্রিল দুপুর ১টার দিকে মাদারীপুরের কালকিনীর কালাই সরদারের চর এলাকার আম বাগানের পাশে স্তুপ করা ঘাসের মধ্যে থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়।
মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে লিটন মাতুব্বরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পান তদন্তকারী কর্মকর্তা। এজন্য তাকে গ্রেপ্তার করতে বরিশাল র্যাব-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠায় থানা পুলিশ।
পরে তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে লিটনকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার লিটন মাতুব্বরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলা রয়েছে।
What's Your Reaction?