কয়েক দিনের বৃষ্টিও ব্যর্থ, বিষাক্ত বাতাসেই শ্বাস নিচ্ছেন ঢাকাবাসী

কয়েক দিনের টানা বৃষ্টির পরও ঢাকার বাতাসে মিলছে না স্বস্তি। বরং ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে গিয়ে রাজধানী আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। তবে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। কিন্তু এবার কয়েক দিনের বৃষ্টিতেও ঢাকার বাতাসে কমেনি দূষণ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (৩ মে) রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৫৪। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহর, যার স্কোর ১৪৯। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দুটি শহর যথাক্রমে কলকাতা ও দিল্লি। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর (স্কোর ১২

কয়েক দিনের বৃষ্টিও ব্যর্থ, বিষাক্ত বাতাসেই শ্বাস নিচ্ছেন ঢাকাবাসী

কয়েক দিনের টানা বৃষ্টির পরও ঢাকার বাতাসে মিলছে না স্বস্তি। বরং ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে গিয়ে রাজধানী আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে।

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। তবে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। কিন্তু এবার কয়েক দিনের বৃষ্টিতেও ঢাকার বাতাসে কমেনি দূষণ।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (৩ মে) রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৫৪। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহর, যার স্কোর ১৪৯। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দুটি শহর যথাক্রমে কলকাতা ও দিল্লি। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর (স্কোর ১২২)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৮৯ থেকে ১৫৪-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow