কয়েকজন স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে: পোপ লিও

বিশ্ব এখন কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন পোপ লিও। ক্যামেরুন সফরে দেওয়া এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতবিরোধের আরও তীব্রতা হিসেবে দেখা হচ্ছে। ক্যামেরুনের বামেন্ডা শহরের সেন্ট জোসেফ ক্যাথেড্রালে দেওয়া ভাষণে পোপ বিশ্বনেতাদের সমালোচনা করেন, যারা ধর্মকে ব্যবহার করে যুদ্ধ ও সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। অথচ শিক্ষা, চিকিৎসা ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে। পোপ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পোপের অবস্থানের সমালোচনা করে তাকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। পোপ স্পষ্ট করে বলেছেন, তিনি রাজনীতিতে জড়াতে চান না, বরং শান্তি, সংলাপ ও বহুপাক্ষিক সমাধানের পক্ষে কথা বলেন। সূত্র: দ্য গার্ডিয়ান এমএসএম

কয়েকজন স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে: পোপ লিও

বিশ্ব এখন কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন পোপ লিও। ক্যামেরুন সফরে দেওয়া এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতবিরোধের আরও তীব্রতা হিসেবে দেখা হচ্ছে।

ক্যামেরুনের বামেন্ডা শহরের সেন্ট জোসেফ ক্যাথেড্রালে দেওয়া ভাষণে পোপ বিশ্বনেতাদের সমালোচনা করেন, যারা ধর্মকে ব্যবহার করে যুদ্ধ ও সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। অথচ শিক্ষা, চিকিৎসা ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে।

পোপ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পোপের অবস্থানের সমালোচনা করে তাকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

পোপ স্পষ্ট করে বলেছেন, তিনি রাজনীতিতে জড়াতে চান না, বরং শান্তি, সংলাপ ও বহুপাক্ষিক সমাধানের পক্ষে কথা বলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow