খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের নামে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের নামে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্য সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। বিষয়টি জানার পর খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) একটি মামলা করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু মামলার বিষয়ে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার নামে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, ছাত্রলীগের কার্যক্রমে যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমন আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এক বছরের জন্য খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রবীর সুমন/এসআর/এমএস

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের নামে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের নামে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা জড়ো হন। অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্য সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিষয়টি জানার পর খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) একটি মামলা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু মামলার বিষয়ে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার নামে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, ছাত্রলীগের কার্যক্রমে যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমন আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এক বছরের জন্য খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রবীর সুমন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow