খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার নিজ এলাকা খাগড়াছড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাদিক কায়েম সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির ২০৩টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার নিজ এলাকা খাগড়াছড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাদিক কায়েম সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির ২০৩টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow