খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ
নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মতিবুল ইসলাম (৩০) মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে দ্রুত ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন। পুলিশ সুপার বলেন, ধর্ষনের অভ
নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মতিবুল ইসলাম (৩০) মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে দ্রুত ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।
পুলিশ সুপার বলেন, ধর্ষনের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধর্ষকদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
What's Your Reaction?