খামেনি হত্যার ঘোষণার পর ইরানজুড়ে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ঘোষণার পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার রাজধানী তেহরানে রেভল্যুশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়–এর সামনে হাজার হাজার মানুষ জড়ো হন। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন শহরেও বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। ইরানের পতাকা হাতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেন। পবিত্র শহর কোমে, শত শত মানুষ হামলার নিন্দা জানাতে হযরত মাসুমের মাজারে জড়ো হয়েছে। মাশাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে।

খামেনি হত্যার ঘোষণার পর ইরানজুড়ে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ঘোষণার পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার রাজধানী তেহরানে রেভল্যুশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়–এর সামনে হাজার হাজার মানুষ জড়ো হন।

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন শহরেও বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। ইরানের পতাকা হাতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেন।

পবিত্র শহর কোমে, শত শত মানুষ হামলার নিন্দা জানাতে হযরত মাসুমের মাজারে জড়ো হয়েছে।

মাশাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow