খামেনির লাশ উদ্ধারের দাবিতে এআই ছবি প্রচার

ধ্বংসস্তূপ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লাশ উদ্ধারের দাবিতে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, আলী খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল ‘সিন্থ-আইডি’ (SynthID) ব্যবহার করে জানা যায়, ছবিটির পুরো অথবা আংশিক গুগলের এআই টুলের সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এছাড়াও একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। রোববার (১ মার্চ) সকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। তথ্যসূত্র: ডিসমিসল্যাব এমএমএআর

খামেনির লাশ উদ্ধারের দাবিতে এআই ছবি প্রচার

ধ্বংসস্তূপ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লাশ উদ্ধারের দাবিতে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, আলী খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।

গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল ‘সিন্থ-আইডি’ (SynthID) ব্যবহার করে জানা যায়, ছবিটির পুরো অথবা আংশিক গুগলের এআই টুলের সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

এছাড়াও একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

রোববার (১ মার্চ) সকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

তথ্যসূত্র: ডিসমিসল্যাব

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow