সহজ উপকরণে বানিয়ে নিন পুদিনার শরবত
গরমের দিনে এক গ্লাস ঠান্ডা শরবত যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। আর সেই শরবত যদি হয় পুদিনার, তবে স্বাদ আর সতেজতা দুই’ই মিলবে একসঙ্গে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় পুদিনার শরবত। রইলো রেসিপি- উপকরণ পুদিনা পাতা ২ চা চামচ লেবুর রস ২ টেবিল চামচ চিনি ২ টেবিল চামচ ১ চিমটি বিট লবল স্বাদমতো লবণ পানি ১ গ্লাস আরও পড়ুন: রমজানে শরীর চাঙ্গা রাখবে দুধ তোকমার শরবত জিভে জল আনবে গ্রিলড শাশলিক যেভাবে তৈরি করবেন প্রথমেই পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিন। এবার সব একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে তা ছাকনি দিয়ে ছেঁকে নিন। যদি ঠান্ডা শরবত পান করতে চান তাহলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন। জেএস/
গরমের দিনে এক গ্লাস ঠান্ডা শরবত যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়। আর সেই শরবত যদি হয় পুদিনার, তবে স্বাদ আর সতেজতা দুই’ই মিলবে একসঙ্গে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় পুদিনার শরবত। রইলো রেসিপি-
উপকরণ
- পুদিনা পাতা ২ চা চামচ
- লেবুর রস ২ টেবিল চামচ
- চিনি ২ টেবিল চামচ
- ১ চিমটি বিট লবল
- স্বাদমতো লবণ
- পানি ১ গ্লাস
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমেই পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিন। এবার সব একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে তা ছাকনি দিয়ে ছেঁকে নিন। যদি ঠান্ডা শরবত পান করতে চান তাহলে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?