খারাপ শুরুর পরও বিশ্বকাপ নিয়ে রোনালদো বললেন, এখনও অনেক পথ বাকি

বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ড্র করলেও পর্তুগালের পারফরম্যান্সের পক্ষে কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দল এখন পরবর্তী ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছে। হিউস্টনে বুধবার কঙ্গো ডিআরের বিপক্সে ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখিয়েছিল পর্তুগাল। তবে পুরো ম্যাচে তাদের লক্ষ্যভেদী শট ছিল মাত্র একটি, ফলে কঙ্গো ডিআরের বিপক্ষে ১-১ সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুরই ঘাটতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল ম্যাচটি জিততে পারত, আবার হারতেও পারত।’ ৪১ বছর বয়সী রোনালদো বুধবার পুরো ৯০ মিনিট খেলেছেন। এই ম্যাচের পর তিনি ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন। তবে যেখানে মেসি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বিশ্বকাপ শুরু করেছেন, সেখানে রোনালদোর দিনটি ভালো কাটেনি। বুধবার তার নেওয়া তিনটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘এটা অবশ্যই আমাদের প্রত্যাশিত শুরু ছিল না, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে।’ রোনালদো আরও লিখেছেন,

খারাপ শুরুর পরও বিশ্বকাপ নিয়ে রোনালদো বললেন, এখনও অনেক পথ বাকি

বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ড্র করলেও পর্তুগালের পারফরম্যান্সের পক্ষে কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দল এখন পরবর্তী ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছে।

হিউস্টনে বুধবার কঙ্গো ডিআরের বিপক্সে ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখিয়েছিল পর্তুগাল। তবে পুরো ম্যাচে তাদের লক্ষ্যভেদী শট ছিল মাত্র একটি, ফলে কঙ্গো ডিআরের বিপক্ষে ১-১ সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুরই ঘাটতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল ম্যাচটি জিততে পারত, আবার হারতেও পারত।’

৪১ বছর বয়সী রোনালদো বুধবার পুরো ৯০ মিনিট খেলেছেন। এই ম্যাচের পর তিনি ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন।

তবে যেখানে মেসি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বিশ্বকাপ শুরু করেছেন, সেখানে রোনালদোর দিনটি ভালো কাটেনি। বুধবার তার নেওয়া তিনটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ম্যাচের পর ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘এটা অবশ্যই আমাদের প্রত্যাশিত শুরু ছিল না, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে।’ রোনালদো আরও লিখেছেন, ‘মাথা উঁচু রাখতে হবে এবং পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে হবে।’

উল্লেখ্য, রোনালদো ২০২১ সালের ১৯ জুনের পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া গোল করতে পারেননি। রোনালদোর ক্লাব আল নাসরের সতীর্থ হোয়াও ফেলিক্স অবশ্য কঙ্গো ডিআরের শক্তিশালী পারফরম্যান্সে বিস্মিত হননি। আফ্রিকার দেশটি এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।

হোয়াও ফেলিক্স বলেন, ‘প্রথম ম্যাচ সব সময়ই আলাদা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও তারা নিজেদের দেশের জন্য খেলছে। আমাদের জন্য যেমন এটি স্বপ্ন, তাদের জন্যও তেমন। তাই তারা সব সময় একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করে।’

সৌদি প্রো লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরষ্কারে রোনালদোকে পেছনে ফেলা ফেলিক্স বিশ্বাস করেন, টুর্নামেন্ট যত এগোবে পর্তুগালও তত ভালো খেলবে।

গ্রুপ ‘কে’-তে পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ২৭ জুন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে।

ফেলিক্স বলেন, ‘আমরা অবশ্যই উন্নতি করব। কোথায় ভুল করেছি তা খুঁজে বের করে পরের ম্যাচে সংশোধন করতে হবে, যাতে আমরা জয় পেতে পারি।’

এমএআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow