খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সোহাগ মৃধা কারাগারে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি ও একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বছর ‘কালো মানিক’ নামে একটি বিশাল আকৃতির ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষাঁড় উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি ও একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বছর ‘কালো মানিক’ নামে একটি বিশাল আকৃতির ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে আলোচিত সেই ‘কালো মানিক’ বিক্রি করে আবারও আলোচনায় আসেন তিনি।
মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস
What's Your Reaction?