খিলগাঁওয়ে বাসায় ঝুলছিল ব্যাগ ব্যবসায়ীর মরদেহ

রাজধানীর খিলগাঁও থানার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে শরীফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে খিলগাঁওয়ে ঝিলপাড় কুদ্দুস মিয়ার বাসায় যান তারা। এসময় ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, আশেপাশের লোকজন জানিয়েছেন, নিহত শরীফ নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত শরীফের ভাই স্বপন জানান, শরীফ ব্যাগের ব্যবসা করতেন। অনেকেই তার কাছে টাকা পেতো। এই টাকার দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাদের গ্রামে বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বাবার নাম সোলেমান মিয়া। তারা ছয় ভাইবোন। কাজী আল আমিন/এসএনআর/এমএস

খিলগাঁওয়ে বাসায় ঝুলছিল ব্যাগ ব্যবসায়ীর মরদেহ

রাজধানীর খিলগাঁও থানার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে শরীফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে খিলগাঁওয়ে ঝিলপাড় কুদ্দুস মিয়ার বাসায় যান তারা। এসময় ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশেপাশের লোকজন জানিয়েছেন, নিহত শরীফ নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শরীফের ভাই স্বপন জানান, শরীফ ব্যাগের ব্যবসা করতেন। অনেকেই তার কাছে টাকা পেতো। এই টাকার দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাদের গ্রামে বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বাবার নাম সোলেমান মিয়া। তারা ছয় ভাইবোন।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow