খুলনায় যুবককে হত্যা

খুলনা মহানগরীতে মো. রাশেদ কাজী (২০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই এলাকার আনিসুর কাজীর ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাশেদ খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওসি মোশাররফ হোসেন বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। ঘটনার মূল কারণ জানতে অনুসন্ধান চলছে। আরিফুর রহমান/এসআর/এমএস

খুলনায় যুবককে হত্যা

খুলনা মহানগরীতে মো. রাশেদ কাজী (২০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই এলাকার আনিসুর কাজীর ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাশেদ খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি মোশাররফ হোসেন বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। ঘটনার মূল কারণ জানতে অনুসন্ধান চলছে।

আরিফুর রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow