খেলনা পিস্তল হাতে ছবি পোস্ট করে বিপাকে যুবক, সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে খেলনা পিস্তল হাতে ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন রতন মণ্ডল ও তাঁর পরিবার। এই ছবি ব্যবহার করে রতন মণ্ডলকে সন্ত্রাসী বানানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।সোমবার (৮ জুন) দুপুরে পাংশা উপজেলার মেঘনা বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে রতন মণ্ডল জানান, প্রায় ছয় মাস আগে তিনি তাঁর বোনের ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে একটি খেলনা পিস্তল কিনে দেন। পরে সেই খেলনা পিস্তল হাতে নিয়ে তিনি নায়কের ভঙ্গিতে কয়েকটি ছবি তোলেন এবং সেগুলো নিজের টিকটক ও ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল সেই ছবিগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, ছবিতে থাকা পিস্তলটি নাকি আসল অস্ত্র। অথচ বাস্তবে সেটি ছিল একটি সাধারণ খেলনা পিস্তল।রতন মণ্ডল বলেন, "আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"এ সময় তাঁর পিতা মিজানুর রহমান, মা আছিয়া খাত

খেলনা পিস্তল হাতে ছবি পোস্ট করে বিপাকে যুবক, সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে খেলনা পিস্তল হাতে ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন রতন মণ্ডল ও তাঁর পরিবার। এই ছবি ব্যবহার করে রতন মণ্ডলকে সন্ত্রাসী বানানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

সোমবার (৮ জুন) দুপুরে পাংশা উপজেলার মেঘনা বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রতন মণ্ডল জানান, প্রায় ছয় মাস আগে তিনি তাঁর বোনের ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে একটি খেলনা পিস্তল কিনে দেন। পরে সেই খেলনা পিস্তল হাতে নিয়ে তিনি নায়কের ভঙ্গিতে কয়েকটি ছবি তোলেন এবং সেগুলো নিজের টিকটক ও ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল সেই ছবিগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, ছবিতে থাকা পিস্তলটি নাকি আসল অস্ত্র। অথচ বাস্তবে সেটি ছিল একটি সাধারণ খেলনা পিস্তল।

রতন মণ্ডল বলেন, "আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

এ সময় তাঁর পিতা মিজানুর রহমান, মা আছিয়া খাতুন, ফুফাতো ভাই সাইফুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow