খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে : মির্জা ফখরুল

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে—সেই ভাবনাও প্রধানমন্ত্রী তার মাথায় রেখেছেন এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ভাতা বা সম্মাননা দেওয়া বড় বিষয় নয়; বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা খেলাকেই পেশা হিসেবে নিতে পারে। তিনি যোগ করেন, আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে তা সবচেয়ে কষ্টের বিষয়। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার

খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে : মির্জা ফখরুল

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে—সেই ভাবনাও প্রধানমন্ত্রী তার মাথায় রেখেছেন এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ভাতা বা সম্মাননা দেওয়া বড় বিষয় নয়; বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।

তিনি যোগ করেন, আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে তা সবচেয়ে কষ্টের বিষয়। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন—তাকে অনুরোধ করব, যেন তিনি এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে পারি, অবশ্যই সফল হব।

তিনি পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটাই চান এবং সেটাই তিনি বলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow