গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখন গণভোটের গণরায় বাস্তবায়নে তালবাহানা করছে। ২ তৃতীয়াংশ মেজরিটিকে ভিত্তি করে, সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোট মাঠে থাকবে। ৭ বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগের সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির শুরু হবে। তিনি বলেন, সরকারি দল দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলকে পুনবার্সনের প্রকল্প নিয়েছে। এর প্রতিবাদে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে লিয়াঁজো কমিটি গঠন করা হবে।

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

এ সময় জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখন গণভোটের গণরায় বাস্তবায়নে তালবাহানা করছে। ২ তৃতীয়াংশ মেজরিটিকে ভিত্তি করে, সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোট মাঠে থাকবে। ৭ বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগের সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির শুরু হবে।

তিনি বলেন, সরকারি দল দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলকে পুনবার্সনের প্রকল্প নিয়েছে।

এর প্রতিবাদে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে লিয়াঁজো কমিটি গঠন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow