গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদ ঘোষণা
বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দেওয়ান আবদুর রশিদ নীলু এবং নির্বাহী সমন্বয়কারী হিসেবে আবুল হাসান রুবেলকে দায়িত্বে বহাল রাখা হয়েছে। একইসঙ্গে সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন!’ এ আহ্বান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে এ বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করেন ও নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত নেন। একই অধিবেশনে দলের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গত ৩১ অক্টোবর ও ১ থেকে ২ নভেম্বর অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত
বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দেওয়ান আবদুর রশিদ নীলু এবং নির্বাহী সমন্বয়কারী হিসেবে আবুল হাসান রুবেলকে দায়িত্বে বহাল রাখা হয়েছে।
একইসঙ্গে সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন!’ এ আহ্বান নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে এ বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করেন ও নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত নেন। একই অধিবেশনে দলের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গত ৩১ অক্টোবর ও ১ থেকে ২ নভেম্বর অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছিল। এই কমিটির প্রধান সমন্বয়কারী পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি দলীয় প্রধান ও মন্ত্রণালয়ের দায়িত্ব একইসঙ্গে পালন না করার নীতিগত সিদ্ধান্ত থেকে দলীয় প্রধানের পদ ছেড়ে দেন গত ৪ এপ্রিল। সেই সময় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নেন দলের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য প্রখ্যাত কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ নীলু।
সম্মেলনের সমাপনী অধিবেশনে দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘আমরা এখন জাতীয় পুনর্গঠনের কালে আছি। আমাদের আকাঙ্ক্ষা হলো জনগণের স্বার্থে পরিচালিত হয় এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের এই সমাজ ও রাষ্ট্রের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো।’
কেন্দ্রীয় কমিটি ঘোষিত ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী :
প্রচার ও প্রকাশনা সম্পাদক : বাচ্চু ভূঁইয়া
আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক : অ্যাড. মুরাদ মোর্শেদ
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক : দীপক রায়
রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক : তরিকুল ইসলাম সুজন
শ্রম খাত বিষয়ক সম্পাদক : আলিফ দেওয়ান
জাতিগত বৈচিত্র্য বিষয়ক সম্পাদক : অ্যাড. উবাথোয়াই মারমা
পরিবেশ বিষয়ক সম্পাদক : তৌহিদুর রহমান
অর্থ সম্পাদক : অপরাজিতা চন্দ
কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক : আবদুল আলীম
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আবদুল্লাহ নাদভী
জেন্ডার বিষয়ক সম্পাদক: পপি রানী সরকার
আন্তর্জাতিক সম্পাদক : ড. নাসির উদ্দীন
জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক : রেক্সোনা পারভীন সুমি
দপ্তর সম্পাদক: গোলাম মোস্তফা
গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক : তাহসিন মাহমুদ
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : জুলহাসনাইন বাবু
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : অঞ্জন দাস
চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : শহীদ শিমুল
রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : জুয়েল রানা
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : সাদিক রেজা
খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : জাহিদ সুজন
What's Your Reaction?