গত ২৪ ঘণ্টায় ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানা গেল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে  ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে  মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র- ইসরাইলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জনে। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল। তবে আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। এইচআরএএনএ আরও জানায়, সোমবারের হামলায় একাধিক সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বান্দার আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানা গেল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে  ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে  মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র- ইসরাইলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জনে।

নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।

তবে আলজাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

এইচআরএএনএ আরও জানায়, সোমবারের হামলায় একাধিক সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বান্দার আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow