গভীর রাতে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, হাসপাতালে স্ত্রী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১১ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোবহান প্রামাণিক দত্তপাড়া এলংজানি গ্রামের বাসিন্দা। তিনি একটি দুগ্ধ সমিতির অবসরপ্রাপ্ত ম্যানেজার। তার স্ত্রী শেফালী খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ দম্পতি। গভীর রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১১ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোবহান প্রামাণিক দত্তপাড়া এলংজানি গ্রামের বাসিন্দা। তিনি একটি দুগ্ধ সমিতির অবসরপ্রাপ্ত ম্যানেজার। তার স্ত্রী শেফালী খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ দম্পতি। গভীর রাতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রোববার সোবহান ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করে। টাকার জন্যও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা সেটা যাচাই করা হচ্ছে।
What's Your Reaction?