গরমে সতেজ থাকতে বাড়িতেই বানান গাজরের মিল্কশেক

গরমে শরীর ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসময় শরীরকে জলীয় রাখতে সাহায্য করে ঠান্ডা পানীয়। পানীয় হিসেবে মিল্কশেক বেশ জনপ্রিয়। বাড়িতেও নানা ধরনের মিল্কশেক মধ্যে গরমে বানতে পারেন গাজর দিয়ে মিল্ক শেক। এটি শুধু স্বাদেই ভালো নয়, বরং শরীরকে পুষ্টি ও জলীয়তা সরবরাহ করে। যদিও তা বরফের মতো তাত্ক্ষণিক শীতলতা দেয় না, তবুও এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমাতে এবং প্রয়োজনীয় পুষ্টি দিতে কার্যকর। এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। গাজরে প্রচুর ভিটামিন এ, বিটা-ক্যারোটিন এবং পটাশিয়াম থাকে। ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্য রক্ষা করে, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। গাজর মিল্কশেক বাড়িতেই সহজে তৈরি করা যায়। কিছু সহজ উপকরণ ও সামান্য সময়ের মধ্যে আপনি গরমের দিনে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে পারেন। আসুন জেনে নেওয়া যাক গাজরের মিল্কশেক কীভাবে তৈরি করবেন- উপকরণ১. মাঝারি আকারের গাজর ২-৩টি ২. ঠান্ডা দুধ দেড় কাপ ৩. চিনি মধু স্বাদ অনুযায়ী৪. কাঠবাদাম বা কাজুবাদাম ৪-৫টি ৫. এলাচ গুঁড়া আধা চা চামচ৬. বরফ কুচি প্রয়োজনমতো প্রস্তুত প্রণালিপ্রথমে গাজরগুল

গরমে সতেজ থাকতে বাড়িতেই বানান গাজরের মিল্কশেক

গরমে শরীর ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এসময় শরীরকে জলীয় রাখতে সাহায্য করে ঠান্ডা পানীয়। পানীয় হিসেবে মিল্কশেক বেশ জনপ্রিয়। বাড়িতেও নানা ধরনের মিল্কশেক মধ্যে গরমে বানতে পারেন গাজর দিয়ে মিল্ক শেক। এটি শুধু স্বাদেই ভালো নয়, বরং শরীরকে পুষ্টি ও জলীয়তা সরবরাহ করে। যদিও তা বরফের মতো তাত্ক্ষণিক শীতলতা দেয় না, তবুও এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমাতে এবং প্রয়োজনীয় পুষ্টি দিতে কার্যকর। এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

গাজরে প্রচুর ভিটামিন এ, বিটা-ক্যারোটিন এবং পটাশিয়াম থাকে। ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্য রক্ষা করে, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

গাজর মিল্কশেক বাড়িতেই সহজে তৈরি করা যায়। কিছু সহজ উপকরণ ও সামান্য সময়ের মধ্যে আপনি গরমের দিনে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে পারেন।

jago

আসুন জেনে নেওয়া যাক গাজরের মিল্কশেক কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. মাঝারি আকারের গাজর ২-৩টি
২. ঠান্ডা দুধ দেড় কাপ
৩. চিনি মধু স্বাদ অনুযায়ী
৪. কাঠবাদাম বা কাজুবাদাম ৪-৫টি
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. বরফ কুচি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে গাজরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। চাইলে কাঁচা গাজর ব্যবহার করতে পারেন, অথবা ২–৩ মিনিট হালকা সেদ্ধ করলে ব্লেন্ড করা সহজ হবে।

এরপর ব্লেন্ডারে গাজরের সঙ্গে দুধ, ভেজানো বাদাম, চিনি বা মধু এবং এলাচ গুঁড়া দিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না মিশ্রণটি মিহি ও ক্রিমি হয়। যদি মিশ্রণ খুব ঘন মনে হয়, তবে প্রয়োজন অনুযায়ী আরও কিছু দুধ মেশাতে পারেন। তৈরি মিল্কশেক গ্লাসে ঢালুন এবং উপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

jago

টিপস:

  • চিনির পরিবর্তে মধু বা খেজুরের মতো প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে পারেন। মিল্কশেকের স্বাদ বাড়াতে
  • ক্রিমি করতে চাইলে ব্লেন্ড করার সময় এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করতে পারেন।
  • রাজকীয় স্বাদ পেতে চাইলে গাজর রান্নার সময় সামান্য জাফরান যোগ করতে পারেন।
  • এটি পানীয়তে সুন্দর রং এবং চমৎকার অ্যারোমা যোগ করে।গাজরের সঙ্গে আপেল বা আপেল-নাশপাতি মিশিয়ে ব্লেন্ড করলে একটি চমৎকার মাল্টি-ফ্রুট ফ্লেভার পাওয়া যায়।
  • পরিবেশনের আগে ওপরে সামান্য কিসমিস ছিটিয়ে দিলে দেখতে আকর্ষণীয় লাগবে।
  • নারিকেলের দুধ ব্যবহার করলে এতে এক ধরণের ইউনিক স্বাদ যোগ হবে।

 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow