গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ
ফেলে দেবেন না, কারণ গরুর চামড়া দিয়ে বানানো যায় সুস্বাদু পদ, যা ঠিকঠাক রান্না করলে খাবারের টেবিলের আসল আকর্ষণ হয়ে উঠতে পারে। সাধারণত আমরা চামড়াকে অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু সঠিক প্রস্তুতি এবং মশলার সমন্বয়ে এটি হয়ে যায় নরম, ঝালমিষ্টি এবং স্বাদের দিক থেকে দারুণ। চলুন তাহলে জেনে নেই কীভাবে গরুর চামড়া ব্যবহার করে তৈরি করা যায় সুস্বাদু পদ। চামড়া পরিষ্কার করার নিয়ম প্রথমেই চামড়া টুকরো টুকরো করে কেটে গরম পানিতে ৫-১০ মিনিট সিদ্ধ করুন। এরপর স্টিলের চামচ বা ভোঁতা ছুরি দিয়ে ঘষে ওপরের লোম ও চামড়ার শক্ত ময়লার আস্তরণটি তুলে ফেলুন। এবার ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আবারও সিদ্ধ করে পানি ফেলে দিন। ব্যস এবার সেই চামড়া রান্নার উপযোগী। রাঁধতে পারবেন সুস্বাদু পদ। উপকরণ গরুর চামড়া ১ কেজি (পরিষ্কার ও সেদ্ধ করা) পেঁয়াজ কুচি ২ কাপ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা ১ টেবিল চামচ জিরা ও ধনে গুঁড়া দেড় চা চামচ করে হলুদ গুঁড়া ১ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ (ঝাল অনুযায়ী) গরম মসলা গুঁড়া ১ চা চামচ তেল পরিমাণমতো তেজপাতা ৩-৪ টি লবণ স্বাদমতো আরও পড়ুন: ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ ভুঁড়ি রান্ন
ফেলে দেবেন না, কারণ গরুর চামড়া দিয়ে বানানো যায় সুস্বাদু পদ, যা ঠিকঠাক রান্না করলে খাবারের টেবিলের আসল আকর্ষণ হয়ে উঠতে পারে। সাধারণত আমরা চামড়াকে অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু সঠিক প্রস্তুতি এবং মশলার সমন্বয়ে এটি হয়ে যায় নরম, ঝালমিষ্টি এবং স্বাদের দিক থেকে দারুণ। চলুন তাহলে জেনে নেই কীভাবে গরুর চামড়া ব্যবহার করে তৈরি করা যায় সুস্বাদু পদ।
চামড়া পরিষ্কার করার নিয়ম
প্রথমেই চামড়া টুকরো টুকরো করে কেটে গরম পানিতে ৫-১০ মিনিট সিদ্ধ করুন। এরপর স্টিলের চামচ বা ভোঁতা ছুরি দিয়ে ঘষে ওপরের লোম ও চামড়ার শক্ত ময়লার আস্তরণটি তুলে ফেলুন। এবার ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আবারও সিদ্ধ করে পানি ফেলে দিন। ব্যস এবার সেই চামড়া রান্নার উপযোগী। রাঁধতে পারবেন সুস্বাদু পদ।
উপকরণ
- গরুর চামড়া ১ কেজি (পরিষ্কার ও সেদ্ধ করা)
- পেঁয়াজ কুচি ২ কাপ
- আদা বাটা দেড় টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- জিরা ও ধনে গুঁড়া দেড় চা চামচ করে
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া দেড় চা চামচ (ঝাল অনুযায়ী)
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ
- তেল পরিমাণমতো
- তেজপাতা ৩-৪ টি
- লবণ স্বাদমতো
আরও পড়ুন:
- ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ
- ভুঁড়ি রান্নার সহজ রেসিপি
- ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের নেহারি
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এরপর তাতে সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে আগে থেকে তৈরি করে রাখা চামড়ার টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে চামড়া সিদ্ধর জন্য পরিমাণমতো পানি দিন। আর সিদ্ধ হওয়া ও পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করুন। মাখা মাখা হয়ে এলে সামান্য গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের চামড়া ভুনা। এবার পরিবেশন করুন গরম ভাত কিংবা রুটির সঙ্গে।
জেএস/
What's Your Reaction?