গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়া

গরুর মাংস বাঙালির রান্নাঘরের অন্যতম প্রিয় ও সমৃদ্ধ একটি পদ। তবে প্রতিদিনের সেই চেনা স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে সঙ্গে যোগ করা যেতে পারে কালাই ডাল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ডাল শুধু পুষ্টিগুণেই নয়, স্বাদের গভীরতাতেও আলাদা মাত্রা যোগ করে। গাঢ় ও মাটির ঘ্রাণযুক্ত কালাই ডালের সঙ্গে গরুর মাংসের মিশ্রণ তৈরি করে এমন এক অনন্য স্বাদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সাধারণ রান্নাকেও বিশেষ করে তোলার এই সহজ উপায়টি তাই আজকাল অনেকের রান্নাঘরেই জায়গা করে নিচ্ছে। জেনে নিন কীভাবে কালাই ডালের ছোঁয়ায় গরুর মাংসের স্বাদ আরও বেড়ে যায়। উপকরণ গরুর মাথার মাংস ১ কেজি কালাই ডাল আধা কেজি পেঁয়াজকুচি ১ কাপ আদাবাটা ১ টেবিল চামচ রসুনবাটা ১ চা–চামচ হলুদগুঁড়া ১ টেবিল চামচ মরিচগুঁড়া দেড় টেবিল চামচ এলাচি ৪-৫টি দারুচিনি ৩-৪ টুকরো (মাঝারি সাইজের) তেজপাতা ৩-৪টি লবঙ্গ ৩-৪টি জিরাগুঁড়া দেড় টেবিল চামচ গোলমরিচ কয়েকটি ধনেগুঁড়া ১ টেবিল চামচ জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ সর্ষের তেল ১ টেবিল চামচ গরমমসলার গুঁড়া ১ চা–চামচ কাঁচামরিচ ফালি ৫-৬টি সর্ষেবাটা ১ চা–চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন: ফ্রান্সের বিফ স্টু বানাবেন য

গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়া

গরুর মাংস বাঙালির রান্নাঘরের অন্যতম প্রিয় ও সমৃদ্ধ একটি পদ। তবে প্রতিদিনের সেই চেনা স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে সঙ্গে যোগ করা যেতে পারে কালাই ডাল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ডাল শুধু পুষ্টিগুণেই নয়, স্বাদের গভীরতাতেও আলাদা মাত্রা যোগ করে।

গাঢ় ও মাটির ঘ্রাণযুক্ত কালাই ডালের সঙ্গে গরুর মাংসের মিশ্রণ তৈরি করে এমন এক অনন্য স্বাদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সাধারণ রান্নাকেও বিশেষ করে তোলার এই সহজ উপায়টি তাই আজকাল অনেকের রান্নাঘরেই জায়গা করে নিচ্ছে। জেনে নিন কীভাবে কালাই ডালের ছোঁয়ায় গরুর মাংসের স্বাদ আরও বেড়ে যায়।

উপকরণ

  • গরুর মাথার মাংস ১ কেজি
  • কালাই ডাল আধা কেজি
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ চা–চামচ
  • হলুদগুঁড়া ১ টেবিল চামচ
  • মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
  • এলাচি ৪-৫টি
  • দারুচিনি ৩-৪ টুকরো (মাঝারি সাইজের)
  • তেজপাতা ৩-৪টি
  • লবঙ্গ ৩-৪টি
  • জিরাগুঁড়া দেড় টেবিল চামচ
  • গোলমরিচ কয়েকটি
  • ধনেগুঁড়া ১ টেবিল চামচ
  • জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ
  • সর্ষের তেল ১ টেবিল চামচ
  • গরমমসলার গুঁড়া ১ চা–চামচ
  • কাঁচামরিচ ফালি ৫-৬টি
  • সর্ষেবাটা ১ চা–চামচ
  • লবণ স্বাদমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংসের মাথার টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদগুঁড়া দিয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিন। এরপর আরও একবার ধুয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। ভাজা হলে তাতে অল্প পানি দিয়ে সব বাটা মসলা, গুঁড়া মসলা ও এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, কাঁচা মরিচের ফালি দিয়ে ভাজুন।

মসলা ভালোভাবে ভেজে মাথার মাংস ও কালাই ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। এবার ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা তুলে নেড়ে দিন। প্রয়োজনে পরিমাণমতো পানি দিন। আবার ঢাকনা দিয়ে রাখুন। মাংস সিদ্ধ হলে গরম মসলার গুঁড়া দিয়ে কয়েক মিনিট পর নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের কালাই ডালে গরুর মাংস।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow