গরুর হাটকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত ৮

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরুর হাট ও বণিক সমিতির নির্বাচন ঘিরে দুই পক্ষের ভয়াবহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।  শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১১টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল ও মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার, খোকন সরকার ও আসাদ সরকার পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮), হৃদয় সরকার (২৫)। তারা সবাই বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের বর্তমানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বাকীদের পেরিচয় পাওয়া যায়নি। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত প

গরুর হাটকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত ৮
মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরুর হাট ও বণিক সমিতির নির্বাচন ঘিরে দুই পক্ষের ভয়াবহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।  শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১১টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল ও মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার, খোকন সরকার ও আসাদ সরকার পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮), হৃদয় সরকার (২৫)। তারা সবাই বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের বর্তমানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বাকীদের পেরিচয় পাওয়া যায়নি। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিরাজদীখান বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল, আধিপত্য বিস্তার, গরুর হাট নিয়ন্ত্রণ ও বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow