গলায় ফাঁস দিয়ে কুয়েত প্রবাসীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে আক্তার হোসেন নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন। রোববার (১৯ এপ্রিল) কুয়েতের মাহবুল্লাহ এলাকার একটি কোম্পানির আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে। মৃতের বাড়ি চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের সহকর্মী জিয়াউল হক জানান, আক্তার হোসেন আল ফয়সালিয়া কোম্পানির অধীনে জাবের আল আহমেদ হাসপাতাল প্রকল্পে কর্মরত ছিলেন। কর্মস্থলে তার দায়িত্ব বা বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। সহকর্মীদের ধারণা, পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
গলায় ফাঁস দিয়ে আক্তার হোসেন নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন। রোববার (১৯ এপ্রিল) কুয়েতের মাহবুল্লাহ এলাকার একটি কোম্পানির আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।
মৃতের বাড়ি চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের সহকর্মী জিয়াউল হক জানান, আক্তার হোসেন আল ফয়সালিয়া কোম্পানির অধীনে জাবের আল আহমেদ হাসপাতাল প্রকল্পে কর্মরত ছিলেন। কর্মস্থলে তার দায়িত্ব বা বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না।
সহকর্মীদের ধারণা, পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
What's Your Reaction?