গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার স্কুল শিক্ষক নানা মোস্তফা আহমেদের বিদ্যালয়ে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার বেপারিপাড়ার বাসিন্দা ও তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালীতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিশুটি মৃত্যুর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার স্কুল শিক্ষক নানা মোস্তফা আহমেদের বিদ্যালয়ে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার বেপারিপাড়ার বাসিন্দা ও তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে।

পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালীতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিশুটি মৃত্যুর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow