গল্পগুলো একটা সুতোয় বাঁধার কাজ চলছে: উদয় রহমান
উদয় রহমান পেশায় শব্দ প্রকৌশলী। তার জন্ম বরিশাল শহরে। বড় হয়েছেন রাজধানী ঢাকায়। বসবাস করছেন জার্মানিতে। সম্প্রতি তার লেখা একটি গল্প ‘সুর’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে উপলক্ষে তার প্রবাসজীবন ও লেখালেখি নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ— জাগো নিউজ: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপনার ‘সুর’ গল্পটি পাঠকপ্রিয়তা পেয়েছে, কেমন অনুভূতি হচ্ছে?উদয় রহমান: সত্যি বলতে, একটু হকচকিয়ে যাওয়ার মতো। আমার মোবাইলের নোটসে জমানো কিছু কথা এতজন মানুষের ভেতরে নাড়া দেবে, ভাবিনি। পাঠকের ভালোবাসা পাওয়ার আনন্দটা আসলে ভাষায় ধরা যায় না। শুধু কৃতজ্ঞ থাকি। জাগো নিউজ: আপনার লেখালেখির হাতেখড়ি কবে এবং কীভাবে? লেখক হিসেবে আত্মপ্রকাশ কেমন ছিল?উদয় রহমান: আমি মূলত গান লিখি, গাই, সেই স্কুলজীবন থেকেই। মাঝে মাঝে গল্প-উপন্যাস লেখার দুঃসাহসও করি, কয়েক পাতা এগিয়ে থমকে যাই, তারপর ফিরে যাই জীবনের চেনা চক্রে। মনের গভীরের কথাগুলো আর প্রকাশ করা হয়ে ওঠে না, মনে হয় নিজের চিন্তার সাথে অবিচার করছি। সেই... আরও পড়ুন উদয় রহমানের ভাইরাল গল্প ‘সুর’ নিয়ে কেন তোলপা
উদয় রহমান পেশায় শব্দ প্রকৌশলী। তার জন্ম বরিশাল শহরে। বড় হয়েছেন রাজধানী ঢাকায়। বসবাস করছেন জার্মানিতে। সম্প্রতি তার লেখা একটি গল্প ‘সুর’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে উপলক্ষে তার প্রবাসজীবন ও লেখালেখি নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ—
জাগো নিউজ: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপনার ‘সুর’ গল্পটি পাঠকপ্রিয়তা পেয়েছে, কেমন অনুভূতি হচ্ছে?
উদয় রহমান: সত্যি বলতে, একটু হকচকিয়ে যাওয়ার মতো। আমার মোবাইলের নোটসে জমানো কিছু কথা এতজন মানুষের ভেতরে নাড়া দেবে, ভাবিনি। পাঠকের ভালোবাসা পাওয়ার আনন্দটা আসলে ভাষায় ধরা যায় না। শুধু কৃতজ্ঞ থাকি।
জাগো নিউজ: আপনার লেখালেখির হাতেখড়ি কবে এবং কীভাবে? লেখক হিসেবে আত্মপ্রকাশ কেমন ছিল?
উদয় রহমান: আমি মূলত গান লিখি, গাই, সেই স্কুলজীবন থেকেই। মাঝে মাঝে গল্প-উপন্যাস লেখার দুঃসাহসও করি, কয়েক পাতা এগিয়ে থমকে যাই, তারপর ফিরে যাই জীবনের চেনা চক্রে। মনের গভীরের কথাগুলো আর প্রকাশ করা হয়ে ওঠে না, মনে হয় নিজের চিন্তার সাথে অবিচার করছি। সেই...
জাগো নিউজ: অনেকেই হয়তো আপনার বইয়ের অপেক্ষায়। কবে নাগাদ আপনার প্রথম গল্পের বই পেতে পারি?
উদয় রহমান: গল্পগুলো একটা সুতোয় বাঁধার কাজ চলছে। তাড়াহুড়ো করতে চাই না, গল্পের সাথে অন্যায় করা হয়ে যাবে না হলে। নামটা এখনো চূড়ান্ত করিনি, তবে দুয়েকটা সুন্দর নাম মাথায় ঘুরছে বইটির জন্য।
জাগো নিউজ: প্রশংসার পাশাপাশি কেউ কেউ বলছেন, ‘সুর’ গল্পটি কৃত্রিম বৃদ্ধিমত্তা দ্বারা নির্মিত; এ ব্যাপারে কী বলবেন?
উদয় রহমান: আমি পেশায় একজন ই-কমার্স সল্যুশন ইঞ্জিনিয়ার। এআই-এর ব্যাপারে আমার বেশ জানাশোনা আছে। এআই দিয়ে প্রতিদিনই নানা তথ্য ও কোডিংয়ের সমস্যা দূর করি। তবে গল্প লেখা আমার জন্য কোনো কোডিংয়ের সমস্যা নয়। আমার সৃজনশীল কাজগুলো আসলে ব্যস্ত জীবন থেকে একটু বের হয়ে দম...
জাগো নিউজ: আপনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত। লেখালেখির ক্ষেত্রে কি কোনো পরিকল্পনা ছিল? নাকি হঠাৎ করেই?
উদয় রহমান: পরিকল্পনা ছিল না। গান আর গল্প আমার কাছে আসলে একই জিনিস। ভেতরের না বলা কথাগুলো কোনোভাবে সামনে নিয়ে আসা। হঠাৎ একদিন টের পেলাম, কিছু কথা গানে আঁটছে না, ওগুলোর গল্প হয়ে বেরোনো দরকার। আর আমার প্রিয়জনেরা ও কাছেরা বন্ধুরা জানে আমি একজন গল্পবাজ।

আল মাহমুদের কবিতায় শক্তির জায়গা
জাগো নিউজ: প্রবাসজীবনে শত ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার জন্য কোনো নির্দিষ্ট সময় বেছে নিয়েছেন?
উদয় রহমান: রাত। দিনের বেলা দুনিয়ার অনেক কিছু আমাকে মনোযোগ দেওয়ার সুযোগই দেয় না। রাত দশটা জার্মানির যে ছোট শহরটায় থাকি; একেবারে নিশ্চুপ হয়ে যায়। তখন নিজের ভেতরের হৃৎস্পন্দনও শুনতে পারি। আর ভেতরের কথাগুলোও স্পষ্ট শোনা যায়।
জাগো নিউজ: সমালোচকরা বলছেন, এটি গল্প হলেও সাহিত্যের বৈশিষ্ট্য রক্ষিত হয়নি, আপনি কি মনে করেন?
উদয় রহমান: গঠনমূলক সমালোচনা থেকে অনেক কিছু শেখারও আছে। তবে আমি সাহিত্যের মানদণ্ড মেপে গল্প বলার ক্ষমতা রাখি না। সাহিত্যের সংজ্ঞা বিদ্বানরা ঠিক করবেন, আমি শুধু এটুকু জানি, একটা লেখা যদি পাঠককে রাতে ঘুমাতে না দেয়, ভাবায়, ভেতরটা নাড়ায়, তাহলে আমার লেখার...
জাগো নিউজ: এই মুহূর্তে আপনি জনপ্রিয় বা পাঠকপ্রিয় লেখক। এই ধারাবাহিকতা রক্ষার জন্য কোনো পরিকল্পনা করেছেন?
উদয় রহমান: জনপ্রিয়তা জিনিসটা নদীর জোয়ারের মতো, আসে আর যায়, ওটা নিয়ে পরিকল্পনা করা যায় না, কখনো করিওনি। আমি শুধু একটা জিনিস ঠিক রাখতে চাই, আমার সৃষ্টির প্রতি সৎ থাকা। যতদিন নিজের সাথে সৎ থেকে লিখতে পারব, ততদিন লিখব। অন্যথায় গানই গেয়ে যাব।
এসইউ
What's Your Reaction?
