গাইবান্ধায় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গাইবান্ধা স্টেশন চত্বর থেকে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে ১ নম্বর রেলগেটে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিভিন্ন স্লোগানে স্লোগানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানান। এসময় শহরে রেলগেট হতে পুরাতন জেলখানা মোড় অন্যদিকে রেলগেট হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। আরও পড়ুন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এসময় তারা দাবি জানান, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিও জানান তারা। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী হুমায়ন কবির বলেন,
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গাইবান্ধা স্টেশন চত্বর থেকে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে ১ নম্বর রেলগেটে গিয়ে অবস্থান নেয়।
সেখানে বিভিন্ন স্লোগানে স্লোগানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানান। এসময় শহরে রেলগেট হতে পুরাতন জেলখানা মোড় অন্যদিকে রেলগেট হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
এসময় তারা দাবি জানান, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিও জানান তারা। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী হুমায়ন কবির বলেন, ‘আমরা হয়ত বন্যা ও দুর্যোগের ভয়াবহতা সরাসরি অনুভব করতে পারিনি। কিন্তু আমাদের ভাই-বোনদের কষ্ট দেখে ঘরে বসে থাকা সম্ভাবনা। এমন পরিস্থিতিতেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা হতাশ। এমন একজন শিক্ষামন্ত্রী চাই, যিনি শিক্ষার্থীদের দুর্ভোগ ও বাস্তবতা উপলব্ধি করবেন। তাই আমাদের একটাই দাবি- শিক্ষামন্ত্রীর পদত্যাগ।’
আনোয়ার আল শামীম/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
