গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও ব্যবস্থা শেষ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রয়া নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।  এক বিবৃতিতে কাসেম জানান, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যেন এই কমিটির কাজ সহজ করা হয় এবং ইসরায়েলের কারণে টানা দুই বছরের যুদ্ধের পর গাজায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা যায়। হামাসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানের হামাসের কাছ থেকে ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)। এনসিএজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্র

গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও ব্যবস্থা শেষ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রয়া নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে কাসেম জানান, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যেন এই কমিটির কাজ সহজ করা হয় এবং ইসরায়েলের কারণে টানা দুই বছরের যুদ্ধের পর গাজায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা যায়।

হামাসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানের হামাসের কাছ থেকে ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)।

এনসিএজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শা‘আথ। রাফাহ সীমান্ত সোমবার আবারো খোলার পর গাজায় প্রবেশ শুরু হলে কমিটির সদস্যরা সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব হস্তান্তর গাজায় দীর্ঘ যুদ্ধের পর প্রশাসনিক শূন্যতা কাটিয়ে উঠতে এবং মানবিক পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে গোটা বিশ্বে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow